চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং মাজারগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের নাম টিপু সুলতান (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাসিরাবাদ এলাকার জামাল মিয়ার ছেলে। আরেকজনের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, ভোরবেলা হারবাং ইউনিয়নের মাজারগেট এলাকায় দাঁড়ানো সিমেন্টবোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয় কক্সবাজারগামী যাত্রীবাহী বাস। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে দুজন নিহত হন।

চিরিংগা হাইওয়ে থানার উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র প্রথম আলোকে বলেন, নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।