সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন
বগুড়া ও সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে বগুড়ায় বাসচাপায় সাতজন এবং সিলেটে দুই বাসের সংঘর্ষে আটজন নিহত হন। দুই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৪ জন। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন গাইবান্ধার আমিরুল ইসলাম (৫০), নূর আলম (৫০), আবদুস ছামাদ ও বেলাল; জয়পুরহাটের তাজমুল ও ফয়জার।