স্কুলে নাম বদল বিতর্ক: মন্ত্রীর আপত্তি

প্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চবিদ্যালয়’ করার প্রস্তাব করেছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। ৫৩ বছরের প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির প্রধান ইউএনও জিয়াউর রহমান। তবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ১ জুন শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়ে তাঁর নামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের উদ্যোগ না নিতে অনুরোধ করেছেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য রক্ষাকে অধিকতর সমীচীন মনে করেন বলে জানান।