সন্ত্রাসীদের দলে প্রশিক্ষিত শুটার, দুশ্চিন্তায় পুলিশ

অস্ত্র হাতে দুই সন্ত্রাসী। গত শনিবার সকালে চট্টগ্রাম নগরের চন্দনপুরায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলি করে তারা

শত মানুষের ভিড়ে নির্দিষ্ট কাউকে গুলি চালিয়ে হত্যা, পুলিশ পাহারায় থাকা বাসায় গুলি, চলন্ত গাড়িতে যাত্রীকে লক্ষ্য করে গুলিবর্ষণ—এমন নানা ঘটনা সম্প্রতি ঘটেছে চট্টগ্রামে। এসব ঘটনায় ব্যবহৃত হয়েছে এসএমজিসহ (সাবমেশিনগান) অত্যাধুনিক নানা অস্ত্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, সন্ত্রাসী দলের কিছু প্রশিক্ষিত শুটার এ ধরনের ঘটনা ঘটিয়ে চলছে।