সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। আজ সোমবার ভোরে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে
ছবি: প্রথম আলো

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সারবোঝাই একটি ট্রাক সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় আরেকটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ওই দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন।

আজ সোমবার ভোরে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পুটিমারা ইউনিয়নের মতিহারা বাজারসংলগ্ন ঈদগাহ মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মিতুল হাওলাদার (২৩)। তিনি যশোরের বাঘারপাড়া থানার বসুন্দিয়া আলাদিপুর গ্রামের ইব্রাহীম হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে মতিহারা বাজারসংলগ্ন রাস্তার পাশে সারবোঝাই ট্রাকটি দাঁড় করিয়ে ট্রাকের চালক প্রাকৃতিক কাজ সারতে যায়। এ সময় আরেকটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেন। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালকের বাম পাশে বসে থাকা চালকের সহকারী মিতুল হাওলাদার মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত মিতুলের মরদেহ পুলিশি হেফাজতে আছে। মিতুলের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তবে ধাক্কা দেওয়া ট্রাকের চালক পলাতক। নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে