গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি পোশাক তৈরির কারখানায় আগুন লেগেছে। আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে মোশারফ কম্পোজিট মিলস্ লিমিটেড নামের কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফিন বলেন, গাজীপুর সদর উপজেলার ওই কারখানার ইস্পাতের তৈরি একটি শেডে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের পরিস্থিতির খোঁজখবর রাখা হচ্ছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আবদুল্লাহ্ আল আরেফিন বলেন, তাৎক্ষণিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি।