সোনামসজিদ সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির সোনামসজিদ ফাঁড়ির সম্মেলনকক্ষে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। আজ বুধবার সকালেছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বিজিবির সোনামসজিদ ফাঁড়ির সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ, বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম। এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এবং বিএসএফের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিং এবং বিএসএফ এর স্টাফ অফিসাররা।

বৈঠকে সীমান্ত নিয়ে কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে অন্যতম সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ব্যতীত অন্য কেউ প্রবেশ করবেন না। সীমান্তে যেকোনো সমস্যা বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করা হবে। উভয় দেশের গণমাধ্যমের সীমান্ত–সম্পর্কিত যেকোনো ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়ানো যাবে না। উভয় দেশের স্থানীয় জনগণের অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ইত্যাদি থেকে বিরত থাকতে হবে।