ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ‘অর্ধকোটি’ টাকাসহ আটক

বেলাল উদ্দিন প্রধান

ভোটের আগের দিন আজ বুধবার বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করা হয়েছে। তাঁর নাম বেলাল উদ্দিন প্রধান। তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম আজ বুধবার বেলা পৌনে একটার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।