টিসির জেরে শিক্ষকের উপর ছাত্রীর হামলা

রাজশাহী জেলার মানচিত্র

রাজশাহীতে এক দশম শ্রেণির ছাত্রী তার আগের স্কুলের শিক্ষক মারুফ কারখীকে ছুরি মেরেছে। মঙ্গলবার দুপুরে শহরের সপুরা এলাকায় এ ঘটনা ঘটে। টিসি দেওয়ার ক্ষোভ থেকে এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত শিক্ষককে সিএমএইচে ভর্তি করা হয়েছে। 'উচ্ছৃঙ্খল আচরণের' দায়ে ২০২৩ সালে মেয়েটিকে স্কুল থেকে টিসি দেওয়া হয়। বর্তমানে সে অন্য একটি স্কুলে পড়ছে। তবে এ ঘটনায় এখনো কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ নেয়নি।