সিলেটে নির্বাচনী জনসভায় যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

সোহেল আহমদ চৌধুরীছবি: সংগৃহীত

সিলেট-২ (বিশ্বনাথ, ওসমানীনগর) আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীরের নির্বাচনী জনসভায় যোগ দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে বিশ্বনাথের নতুন বাজার এলাকায় জনসভার পাশে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সোহেল আহমদ চৌধুরী বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি।

সিলেট জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বিকেল চারটার দিকে বিশ্বনাথ উপজেলার নতুন বাজার এলাকায় তাহসিনা রুশদীরের শেষ নির্বাচনী জনসভা ছিল। সোহেল আহমদ চৌধুরী মিছিল নিয়ে জনসভার পাশে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান। এ সময় নেতা–কর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।