কালবৈশাখীতে নারকেলের কাঁদি মাথায় পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝড়
ফাইল ছবি

সাতক্ষীরায় কালবৈশাখীতে নারকেলের কাঁদি ছিঁড়ে মাথায় পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার শহরতলীর লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটেছে।

মারা যাওয়া নারীর নাম জাহানারা খাতুন (৬৫)। তিনি লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের মৃত মোহাম্মদ কচির স্ত্রী।

মাগুরা গ্রামের বাসিন্দা সরদার গাউস জানান, গতকাল বিকেল ৫টার দিকে কালবৈশাখী শুরু হয়। এ সময় বাড়ির উঠানের নারকেলগাছের কিছু পাতা ছিঁড়ে পড়ে। জাহানারা বেগম ওই পাতা কুড়াচ্ছিলেন। হঠাৎ নারকেলের একটি কাঁদি ছিঁড়ে মাথায় পড়লে তাঁর মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।