উপদেষ্টা আসছেন, সড়কে মেরামত কাজে তড়িঘড়ি

ঢাকা সিলেট মহাসড়কে যানজটমুক্ত রাখতে ইট-বালু দিয়ে সংস্কারকাজ চলছে। এ জন্য ইট–বালু ফেলে রাখা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত সড়কের কাজে কোনো শ্রমিক দেখা যায়নি

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে দীর্ঘদিনের যানজট নিরসনে সরাইল বিশ্বরোড এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ মেরামত কাজ শুরু করেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের আগমন উপলক্ষে তড়িঘড়ি করে ইট বিছানো হচ্ছে। স্থানীয়রা বলছেন, এটি অর্থের অপচয়। তবে সওজ বলছে, এটি স্থায়ী সমাধানের অংশ। ব্রাহ্মণবাড়িয়া অংশে চার লেন প্রকল্পের কাজ আট বছর ধরে চলছে।