গাজীপুরে রেলক্রসিংয়ে বিকল লরি, ট্রেনের ধাক্কায় গেল দুমড়েমুচড়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দরিপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে একটি লরি। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার দরাপাড়া রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দরিপাড়া এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় একটি লরি বিকল হয়ে যায়। এতে লরিটি রেলক্রসিংয়ের ওপর আটকে যায়। একপর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা এক্সপ্রেস ট্রেনটি শনিবার দিবাগত রাত দুইটার দিকে লরিটিকে ধাক্কা দেয়। এতে লরিটি দুমড়েমুচড়ে যায়। তবে পরিস্থিতি বুঝে আগেই লরি থেকে নেমে নিরাপদ দূরত্বে চলে যান চালক ও তাঁর সহযোগী। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।