মহাসড়কে আগুনরাঙা পলাশের শোভা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকে ফুটে আছে বসন্তের ফুল পলাশ। ময়মনসিংহের ত্রিশালের সাইনবোর্ড এলাকায়ছবি: মোস্তাফিজুর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের বিভাজকজুড়ে লাগানো গাছগুলোর পাতা ঝরছে। পাতাশূন্য গাছে ফুটে আছে আগুনরাঙা পলাশ। শীত চলে যাওয়ার পর বসন্ত যে এসেছে, জানান দিচ্ছে পলাশ।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে যেতে যেতে চোখে পড়বে সড়ক বিভাজকে শোভা ছড়ানো পলাশ ফুল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থেকে ময়মনসিংহ পর্যন্ত সড়কের ৫০ কিলোমিটার অংশে এমন দৃশ্য চোখে পড়ে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেন হওয়ার পর সড়ক বিভাজকে সৌন্দর্যবর্ধনে বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়
ছবি: প্রথম আলো

সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী কে বি এম সাদ্দাম হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেন হওয়ার পর সড়ক বিভাজকে সৌন্দর্যবর্ধনে বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়। ঋতুভেদে এখানে পলাশ, শিউলি, সোনালু, কৃষ্ণচূড়াসহ নানা জাতের ফুল ফোটে। বর্তমানে সড়কে শোভা ছড়াচ্ছে পলাশ ফুল।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে যেতে যেতে চোখে পড়ে সড়ক বিভাজকে শোভা ছড়ানো পলাশ ফুল
ছবি: প্রথম আলো

ত্রিশালের আমিরাবাড়ি ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় সারিবদ্ধ গাছে পলাশ ফুল ফুটে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা মতিউর রহমান বলেন, বসন্তে পলাশ ফুটলে রাস্তাটাই অন্য রকম লাগে। গাছে গাছে পলাশ ফুল, নিচেও পড়ে আছে অনেক ফুল।