মনিরামপুরে পুকুরে ভাসছিল তরুণীর লাশ

যশোর জেলার মানচিত্র

যশোরের মনিরামপুর উপজেলার একটি পুকুর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার মশিয়াহাটী বহুমুখী উচ্চবিদ্যালয়ের পুকুরে ভাসমান অবস্থায় থাকা লাশটি উদ্ধার করা হয়। ওই তরুণীর বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

উপজেলার নেহালপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নাজমুল হক বলেন, ওই তরুণী কয়েক মাস ধরে মশিয়াহাটী বাজার এলাকায় ঘোরাঘুরি করতেন। সম্ভবত তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে নেমে তিনি আর উঠতে পারেননি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর নাম ও পরিচয় উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।