মিথ্যাচার করে বিএনপি মানুষকে বিভ্রান্ত করছে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার সন্ধ্যায় সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠেছবি: আব্দুল মোমিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস ও ইউক্রেন–রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বে অর্থনীতিতে খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে তেল ও খাদ্যের দাম বেড়েছে। এ কারণে বাংলাদেশেও দ্রব্যমূল্যের দাম বেড়েছে। এতে মানুষের কষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। জিনিসের দাম বাড়ল যুদ্ধের কারণে আর বিএনপি প্রচার করছে, আওয়ামী লীগের জন্য বৃদ্ধি পেয়েছে। কেন বাড়ল, সেটা খেয়াল নেই। মিথ্যাচার করে বিএনপি মানুষকে বিভ্রান্ত করছে।

শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সদরে সাটুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে এ সম্মেলনের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনাভাইরাস সফলভাবে নিয়ন্ত্রণ করতে সরকার সক্ষম হয়েছে। বাংলাদেশে সবচেয়ে কম মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষকে টিকা দিয়েছেন। তবে এ সময় বিএনপিকে কাছে পাওয়া যায়নি। তারা মিথ্যাচার ও বানোয়াট কথাবার্তা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

সাটুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আবদসু সালাম, সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন প্রমুখ।