রাঙামাটিতে এনসিপি ছাড়লেন যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা

জাতীয় নাগরিক পার্টি রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব উজ্জ্বল চাকমাছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে উজ্জ্বল চাকমা প্রথম আলোকে বলেন, ‘অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলাম। এনসিপিকে একসময় আমার কাছে একটা বহুমাত্রিক ও বহুত্ববাদে বিশ্বাসী দল মনে হয়েছিল। কিন্তু বিগত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি তার স্বতন্ত্র আদর্শ থেকে সরে এসে একটি বৃহৎ দলের সঙ্গে জোট গঠন করে। এ অবস্থায় দলটির পক্ষে সেই আদর্শ লালন করা সম্ভব হচ্ছে না। সে জন্য জাতীয় নাগরিক পার্টির সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছি।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা উজ্জ্বল চাকমার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মতাদর্শগত কারণে উজ্জ্বল চাকমা এনসিপি ছাড়ার ঘোষণা দিয়েছেন। বিষয়টি তিনি আমাকে জানিয়েছিলেন।’