গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল কলেজগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে টঙ্গী-ভৈরব রেললাইনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম খোকন মিয়া (৩৫)। তিনি পুবাইলের বসুগাঁও এলাকার রুস্তম আলীর ছেলে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, পুবাইল কলেজগেট এলাকায় দুই রেললাইনের মধ্য দিয়ে খোকন মিয়া হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল। এ সময় খোকন মিয়া সরে পাশের লাইনে উঠে যান। ওই সময় আরেকটি ট্রেন বিপরীত দিক থেকে সেখানে চলে এলে তিনি ওই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহত ব্যক্তির স্বজনেরা তাঁর লাশ উদ্ধার করে নিয়ে যান।