গাজীপুরে বিপণিবিতানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলকায় একটি কাপড়ের বিপণিবিতানে আগুন লাগে। আজ রোববার রাত সাড়ে নয়টার দিকে এ আগুন লাগে
ছবি: প্রথম আলো

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলকায় একটি কাপড়ের বিপনিবিতানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আজ রোববার রাত সাড়ে নয়টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, রাত সাড়ে নয়টার দিকে চান্দনা চৌরাস্তা হাজি রহিম সুপার পাইকারি কাপড়ের বিপণিবিতানের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ওই বিপণিবিতানের অধিকাংশ দোকান কাপড়, লুঙ্গি, শাড়ি ও সুতার এবং প্রতিটি দোকান পাশাপাশি। এ কারণে আগুন দ্রুত অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। বিপণিবিতানের ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে।

আবদুল্লাহ আল আরেফিন আরও জানান, খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি। এ ছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আসেনি।