ভিডিওতে ৮ পিস্তল নিয়ে হুমকি, ‘সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিডিওতে এসব অস্ত্র সামনে নিয়ে হুমকি দেওয়া হয়েছে
ছবি: ভিডিও থেকে নেওয়া

‘সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান’—৮ পিস্তল সামনে নিয়ে এভাবে হুমকি দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পুলিশ সূত্র জানায়, হৃদয় ওরফে বুলেট হৃদয় নামের এক সন্ত্রাসী এই ভিডিও ছড়িয়েছেন।

চট্টগ্রামের দক্ষিণ রাউজানের ফজল হক বাহিনীর মো. মামুনের সহযোগী বাদশার ছেলে হৃদয় ওরফে বুলেট হৃদয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২১ সেকেন্ডের ওই ভিডিওতে কাপড়ের ওপর সাজানো আটটি পিস্তল দেখা যায়। ভিডিওতে বলতে শোনা যায়, ‘খেলা দেখছো কোথায়? ভালো হয়ে যা। চাঁদাবাজি বন্ধ কর। টাকা দিয়ে মরণের টিকিট আনছি। সময় থাকতে পালিয়ে যাও। আমি তুফান।’

পুলিশ সূত্র জানায়, অস্ত্রগুলো থানা লুটের অস্ত্র হতে পারে। বুলেট হৃদয়ের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও অস্ত্রের ভয় দেখিয়ে মানুষকে জিম্মি করার অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম আজ বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘ভিডিওটি বুলেট হৃদয়ের। তবে এটি কবে ছেড়েছে, আমরা তা যাচাই করছি। ধারণা করা হচ্ছে, পুরোনো ভিডিও। তারপরও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

আরও পড়ুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০টি হত্যাকাণ্ড রাজনৈতিক বিরোধের জের ধরে ঘটেছে। একই সময়ে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন
আরও পড়ুন