উল্লাপাড়ায় বিদ্যুতের তার জড়িয়ে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তার জড়িয়ে ফারুক আহমেদ (৩১) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উল্লাপাড়া পৌর এলাকার বারোইয়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ফারুক ওই মহল্লার রোস্তম আলীর ছেলে।

উল্লাপাড়া ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর সরোয়ার হোসেন জানান, সকালে নিজ বাড়ির পেছনে গাছের ডাল কাটছিলেন ফারুক। এ সময় অসাবধানতাবশত ওই গাছের পাশ দিয়ে টাঙানো বিদ্যুতের তারে জড়িয়ে যান তিনি। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।