যে বনে ডিসির পিছু নিয়েছিল শিকারি বাঘ

পার্বত্য চট্টগ্রামের একটি বনে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ। ক্রিয়েটিভ কনজারভেশন এলায়েন্স (সিসিএ) নামের বন্যপ্রাণী বিষয়ক একটি সংস্থার ক্যামেরা ফাঁদে বাঘের ছবি ধারণ করা হয়

প্রকৃতিতে শীতের আগমন ধ্বনি। এমন সময়ে পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ সীমান্তের পাহাড়ি এলাকা জরিপ করার দায়িত্ব পড়ল জেলা প্রশাসক (ডিসি) থমাস হারবার্ট লুইনের কাঁধে। লুইন নিজের লোকজন নিয়ে পথঘাটহীন আদিম বনভূমির ভেতর দিয়ে এগিয়ে যেতে থাকেন। এই অভিযানে একবার একটি শিকারি বাঘ দুই দিন দুই রাত তাঁদের পিছু নিয়েছিল। পাহাড়ের নিস্তব্ধ রাত। চারপাশে গা ছম ছম করা আঁধার। এমন রাতের অন্ধকারে তাঁদের শিবিরের চারপাশে চক্কর দিত সেই বাঘ।