ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে কক্সবাজার-ঢাকা বিমান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উড়োজাহাজ
প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে আজ সোমবার বেলা তিনটা থেকে কক্সবাজার-ঢাকা আকাশপথে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে আগামীকাল মঙ্গলবার দুপুরের পর বিমান চলাচল পুনরায় চালু হতে পারে।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মোর্তজা প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কক্সবাজার উপকূল উত্তাল রয়েছে। ৬ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ওপরের নির্দেশে আজ বেলা তিনটা থেকে কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণ-উড্ডয়ন আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে কাল দুপুরের পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

আরও পড়ুন

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আজ সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত কক্সবাজার-ঢাকা আকাশপথে নয়টি উড়োজাহাজ আসা-যাওয়া করেছে। এর মধ্যে বাংলাদেশ বিমানের একটি, ইউএস বাংলার চারটি এবং নভোএয়ারের চারটি উড়োজাহাজ রয়েছে।

আরও পড়ুন