সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রথম আলোকে ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা।
আবুল কাশেম নামের এক রাজমিস্ত্রি বলেন, নিহত ব্যক্তিরা সবাই নির্মাণশ্রমিক।
ওসি শামসুদ্দোজা বলেন, একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।