‘দুর্নীতি ও লুটপাটে দেশ এখন তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে একটি ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালি ওরফে পংকি। সোমবার বিকেলে
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে দেশ এখন তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালি।

তিনি বলেন, দেশ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। ক্রমে দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। বিদ্যুৎ ও গ্যাস-সংকটের কারণে অর্থনীতি থমকে দাঁড়িয়েছে। রিজার্ভও ফুরিয়ে যাচ্ছে।

আজ সোমবার বিকেলে সিলেট নগরের পাঠানটুলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে আবদুল কাইয়ুম জালালি এসব কথা বলেন।

ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির নেতা ফয়সল আহমদ চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ওরফে শাহীন, ফরহাদ চৌধুরী ওরফে শামীম, রেজাউল হাসান ওরফে কয়েস লোদী ও এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউল হক, আমির হোসেন ও মাহবুব কাদির শাহী।

সভায় স্বাগত বক্তব্য দেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছানাউল হক। পরে কাউন্সিলরদের ভোটে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়। এতে আমির হোসেন সভাপতি, রুবেল বক্স সাধারণ সম্পাদক ও সয়ফুল আলম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।