ভাত খেয়ে পুকুরে হাত ধুতে গিয়ে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভাত খেয়ে পুকুরে হাত ধুতে গিয়ে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা সদর ইউনিয়নের শেখের কিল্লাহঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম মালিকুল শেফায়েত তৌকি (৮)। সে শেখের কিল্লাহঘোনা এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল মালিকুল।
তৌহিদুল ইসলাম বলেন, আজ সকাল ১০টার দিকে বসতঘরে ভাত খায় মালিকুল। খাওয়ার পর হাত ধুতে বাড়ির উঠানের পাশে পুকুরে গিয়ে সে ডুবে যায়। খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে পুকুরে তার লাশ ভেসে ওঠে।
পুকুরে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার।