অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধের সময় লরির ধাক্কা, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বালুবাহী লরিচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ভালুকা-গফরগাঁও আঞ্চলিক মহাসড়কে ধোপাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই নারী হলেন গফরগাঁও উপজেলার পুখুরিয়া গ্রামের মাজেদা খাতুন (৫৫) ও চরকামারিয়া ভাটিপাড়া গ্রামের বকুলা বেগম (৪৫)। দুর্ঘটনার পর চালক পলাতক থাকলেও লরিটি জব্দ করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে মাজেদা খাতুন ও বকুলা বেগম অটোরিকশায় করে যাচ্ছিলেন। ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালের সামনে অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করার সময় পেছন থেকে বালুবোঝাই একটি লরি তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মাজেদা খাতুন নিহত হন। বকুলা বেগমকে গুরুতর আহত অবস্থায় স্বজনেরা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, ঘটনার পর চালকেরা পলাতক থাকলেও অটোরিকশা ও লরি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।