অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশু‌র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ময়মনসিংহের হালুয়াঘাট উপ‌জেলায় নানাবা‌ড়ি‌তে বেড়া‌তে এসে অটোরিকশার চাপায় এক মেয়েশিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ধুরাইল ইউনিয়নের ধুরাইল–গোরকপুর সড়কের পূর্বপাবিয়াজুরী এলাকায় আজ মঙ্গলবার বেলা ২টার দি‌কে এ ঘটনা ঘটে।

নিহত পাঁচ বছর বয়সী হাওয়া খাতুন ধুরাইল ইউনিয়নের দক্ষিণ রামনাগর গ্রামের নজরুল ইসলামের মে‌য়ে।

পু‌লিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক দিন আগে নজরুলের স্ত্রী ও মে‌য়ে হাওয়া নানাবা‌ড়ি‌ বেড়াতে আসে। আজ দুপুরে নানাবাড়ির প্রায় ২০০ গজ দূরে ধুরাইল-‌গোরকপুর সড়‌কে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় ঘটনাস্থলে শিশু‌টির মৃত্যু হয়।

এ সময় অটোরিকশার চালক এরশাদ আলীকে আটক করে এলাকাবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। মরদেহ ময়নাতদন্ত না ক‌রে প‌রিবা‌রের কা‌ছে হস্তান্ত‌রের প্রস্তু‌তি চল‌ছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুজ্জামান খান প্রথম আলোকে ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। অটোচালক আটক করা হ‌য়ে‌ছে। মামলার প্রস্তুতি চলছে। আইনগত পদ‌ক্ষেপ নেওয়া হ‌বে ব‌লে জানিয়েছে শিশুটির পরিবারও।