অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুটির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিশু মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গাংনী ইউনিয়নের সাহেবপুরে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম খালিদ হাসান (৫)। সে সাহেবপুর মাঝেরপাড়ার ইসলাম আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে খালিদ বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় চলন্ত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, দুর্ঘটনার পর অটোরিকশাচালককে স্থানীয় লোকজন আটক করেন। পরে মারা যাওয়া শিশুটির পরিবারের সম্মতিতে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।