অতিদরিদ্রদের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ ওঠায় প্রকল্পের কাজ শুরু হয়ে বন্ধ
জামালপুর সদর উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের নতুন শ্রমিকের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে। এতে বেশির ভাগ ইউনিয়নে কাজই শুরু করতে পারেনি প্রকল্প-সংশ্লিষ্টরা। গত ১ জানুয়ারি কাজ শুরু হওয়ার কথা থাকলেও, আজ বুধবার পর্যন্ত বেশির ভাগ ইউনিয়নে কাজ শুরু হয়নি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দাবি করেছেন, তাঁরা কয়েকটি ইউনিয়নে গত সপ্তাহে কাজ শুরুর নির্দেশ দিয়েছেন। যদিও চলতি মাসের ২৮ ফেব্রুয়ারি এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে প্রকল্প-সংশ্লিষ্ট কয়েকজন জানান, প্রকল্পের স্বচ্ছতা ফেরাতে প্রশাসন পুরোনো শ্রমিকের তালিকাটি বাদ দিয়েছে। এ বছর নতুন করে ১৫টি ইউনিয়নে অতিদরিদ্র শ্রমিকের তালিকা তৈরি করা হচ্ছে। কিন্তু এই তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে। বেশির ভাগ ইউনিয়ন পরিষদ (ইউপি) তালিকায় অতিদরিদ্র ব্যক্তিদের শ্রমিক হিসেবে নাম দিতে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নিচ্ছে। তালিকায় অনেক ধনাঢ্য ব্যক্তির নামও উঠছে। এ ছাড়া রয়েছে স্বজনপ্রীতির অভিযোগও। ইউপির চেয়ারম্যান ও সদস্যদের আত্মীয়স্বজনেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এসব অভিযোগ যাচাই-বাছাই করতেই প্রকল্পের কাজ এখনো শুরু করা যায়নি।
প্রকল্পের কাজ শুরু হয়েছিল। কিন্তু পরে বন্ধ করা হয়েছে। বন্ধ করার কারণ সম্পর্কে তিনি বলেন, এই প্রকল্পের তালিকায় যাঁদের নাম আসছে, তাঁরা ইজিপিপি প্রকল্পের নীতিমালার যোগ্য নন। আবার কিছু কিছু ক্ষেত্রে চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে অর্থ নিয়ে তালিকা তৈরির অভিযোগ পাওয়া গেছে।
ইজিপিপি প্রকল্পটি সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন। বছরের কর্মহীন দুটি মৌসুমে অতিদরিদ্র গ্রামীণ বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের উদ্দেশ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়। এ প্রকল্প বাস্তবায়ন করে ইউপি। সংশ্লিষ্ট ইউপি সদস্য হন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি।
পিআইও দাবি করেছেন, তাঁরা কয়েকটি ইউনিয়নে গত সপ্তাহে কাজ শুরুর নির্দেশ দিয়েছেন। যদিও চলতি মাসের ২৮ ফেব্রুয়ারি এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
পিআইও কার্যালয় সূত্র জানায়, ২০২১-২২ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ‘৪০ দিনের কর্মসৃজন প্রকল্প’ আওতায় প্রথম পর্যায়ে ১৫টি ইউনিয়নে ৭৩টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে ৪ হাজার ৭৭৫ জন শ্রমিকের বিপরীতে ৭ কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দ হয়েছে। একজন শ্রমিক মাটি কাটার কাজের জন্য প্রতিদিন ৪০০ টাকা করে পাবেন। ১ জানুয়ারি থেকে প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা ছিল। চলতি মাসের ২৮ ফেব্রুয়ারি এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। এই প্রকল্পের মেয়াদ আর ১২ দিন বাকি রয়েছে।
শরিফপুর ইউপির চেয়ারম্যান আলম আলী প্রথম আলোকে বলেন, তাঁরা তালিকা দিয়েছিলেন। কিন্তু সাংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্দেশনা দিলেন, প্রতিটি ইউনিয়নে সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়ে সুবিধাভোগীদের উপস্থিত করবেন এবং অনিয়মের যাচাই-বাছাই করবেন। তারপর যদি কোনো ধনাঢ্য ব্যক্তি এবং কোনো অনিয়ম হয়ে থাকলে, সেগুলো পরিবর্তন করবে। তারপর কাজ শুরু হবে। ফলে এসব যাচাই-বাছাই চলছে। ফলে এখনো কাজ শুরু হয়নি।
জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম বলেন, একদিকে গ্রামাঞ্চলের একদম অতিদরিদ্র বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সৃষ্টি এবং সেই কর্মসংস্থানের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করাই হলো এই প্রকল্পের লক্ষ্য। কিন্তু এই প্রকল্পের তালিকা তৈরিতে অনিয়ম, স্বজনপ্রীতি ও বাস্তবায়নে সংশ্লিষ্টদের দুর্নীতির কারণে এই প্রকল্পের লক্ষ্য ভেস্তে যাচ্ছে। তালিকায় নাম ওঠাতে অতিদরিদ্র ব্যক্তিরা সুদে বা ধারদেনা করে পরিষদ-সংশ্লিষ্টদের হাতে টাকা তুলে দিচ্ছেন—এমন খবরও পাওয়া যাচ্ছে। এতে প্রকৃত উপকারভোগীরা সুবিধাবঞ্চিত হচ্ছেন। সুষ্ঠু তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত।
পিআইও মো. আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, তালিকা তৈরিতে কিছু অসংগতি পাওয়া গেছে। ফলে আরও স্বচ্ছ করতেই, তালিকার যাচাই-বাছাই হচ্ছে। এ কারণে প্রকল্পের কাজ সঠিক সময় শুরু করা যায়নি। তবে কয়েকটি ইউনিয়নে কাজ শুরু হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য। আশা করা যাচ্ছে সবকিছুর বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রকল্পের মেয়াদ বাড়াবে। যদি প্রকল্পের মেয়াদ না বাড়ানো হয়, সেই ক্ষেত্রে টাকা ফেরত যাবে।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান প্রথম আলোকে বলেন, প্রকল্পের কাজ শুরু হয়েছিল। কিন্তু পরে বন্ধ করা হয়েছে। বন্ধ করার কারণ সম্পর্কে তিনি বলেন, এই প্রকল্পের তালিকায় যাঁদের নাম আসছে, তাঁরা ইজিপিপি প্রকল্পের নীতিমালার যোগ্য নন। আবার কিছু কিছু ক্ষেত্রে চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে অর্থ নিয়ে তালিকা তৈরির অভিযোগ পাওয়া গেছে। তবে যাচাই-বাছাইয়ে এখনো সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক নেতারাও তাঁদের মতো করে যাচাই-বাছাই করছেন। যেখানে অনিয়ম পাওয়া যায়নি, সেই দুটি ইউনিয়নে গত সপ্তাহে কাজ শুরুর কথা বলা হয়েছে। খুব দ্রুতই বাকিগুলোর কাজ শুরু করার নির্দেশ দেওয়া হবে।