অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণের হত্যাকারীদের ফাঁসির দাবিতে হাতীবান্ধায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণের হত্যাকারীদের ফাঁসির দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় গোল চত্বরে
ছবি: সংগৃহীত

সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণের হত্যাকারীদের ফাঁসির দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় গোল চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

মানববন্ধনে বক্তব্য দেন হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিয়ার রহমান, হাতীবান্ধা এস এস সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর হোসেন, আলহাজ শমসের উদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রাজ্জাক, হাতীবান্ধা মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক রনিউল ইসলাম, ছাত্রনেতা মোহন, জুয়েল প্রমুখ।

বক্তারা অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণ হত্যার ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিহত মিন্টু চন্দ্র বর্মণ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়াইপাড়া গ্রামের শরৎ চন্দ্রের বড় ছেলে। তিনি সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছিলেন। গত ১৩ জুলাই আশুলিয়ার জামগড়া এলাকার বাসা থেকে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় ২২ জুলাই আশুলিয়া থানায় মিন্টুর ছোট ভাই দীপক চন্দ্র বর্মণ সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ৯ আগস্ট সাভারের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আঙিনা খুঁড়ে মিন্টুর পাঁচ টুকরা লাশ উদ্ধার করা হয়। পরে ঢাকার দক্ষিণখানের একটি ডোবা থেকে মিন্টুর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।