অনলাইন ক্লাসে ‘ডাবল সেঞ্চুরি’ প্রভাষক জাহাঙ্গীরের
করোনাকালে জাহাঙ্গীর আলম অনলাইন ক্লাস শুরু করেন ২৪ মার্চ থেকে। তিনি একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান বিভাগের সম্মান প্রথম ও দ্বিতীয় বর্ষের যথাক্রমে ‘পদার্থের ধর্ম, তরঙ্গ ও স্পন্দন’ ও ‘তড়িৎবিদ্যা ও চুম্বকত্ব’ বিষয়ের ওপর করোনাকালের টানা পাঁচ মাসে ২১০টির বেশি অনলাইন ক্লাস সম্পাদন করেন।
ক্রিকেটপাগল এ দেশে ক্রিকেটভক্তরা ব্যাটসম্যানকে ডাবল সেঞ্চুরি করতে প্রায়ই দেখে থাকেন। ডাবল সেঞ্চুরি বা জোড়া সেঞ্চুরি কথাটা ক্রিকেটেই তাই বেশি পরিচিত। কিন্তু এবার শ্রেণিকক্ষে পাঠদানে দেশের একজন শিক্ষক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। আর তা একজন ব্যাটসম্যানের ডাবল সেঞ্চুরির থেকে কম কৃতিত্বপূর্ণ নয়!
করোনা মহামারির সময় যখন পুরো বিশ্ব স্তব্ধ, অন্যান্য সব সেক্টরের মতো শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ, তখন কক্সবাজার সিটি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের কথা চিন্তা করে অনলাইন ক্লাস চালিয়ে গিয়েছেন নিরলসভাবে। শেষ পর্যন্ত একটি-দুটি নয়, অনলাইন ক্লাসের ‘ডাবল সেঞ্চুরি’ পূর্ণ করে ফেলেছেন প্রভাষক জাহাঙ্গীর। এ জন্য তিনি কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতিও পেয়েছেন।
দেশের অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষক করোনার সময়ে একসঙ্গে এত বেশি অনলাইন ক্লাস নেননি। এটা সম্ভব হয়েছে কলেজের অধ্যক্ষ ক্য থিং অং ও বিভাগীয় শিক্ষকদের সহযোগিতায়। কলেজে অনলাইন ক্লাসগুলো নানা প্রচারমাধ্যমে আপলোড হওয়ায় এ পর্যন্ত অন্তত ১০ হাজার শিক্ষার্থী উপকৃত হয়েছেন।জাহাঙ্গীর আলম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, কক্সবাজার সিটি কলেজ
গত মঙ্গলবার সকালে কলেজে গিয়ে দেখা যায়, একটি কক্ষে অনলাইন ক্লাস নিচ্ছেন জাহাঙ্গীর আলম। বিকেল সাড়ে চারটার দিকে নেন আরও একটি ক্লাস। তিনি অনলাইন ক্লাস শুরু করেন ২৪ মার্চ থেকে। তিনি একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান বিভাগের সম্মান প্রথম ও দ্বিতীয় বর্ষের যথাক্রমে ‘পদার্থের ধর্ম, তরঙ্গ ও স্পন্দন’ ও ‘তড়িৎবিদ্যা ও চুম্বকত্ব’ বিষয়ের ওপর করোনাকালের টানা পাঁচ মাসে (২৫ আগস্ট পর্যন্ত) ২১০টির বেশি অনলাইন ক্লাস সম্পাদন করেন।
প্রথম আলোর সঙ্গে কথা হলে জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস নিতে প্রবল বর্ষণের মধ্যেও তাঁকে কলেজে আসতে হয়। তিনি জানান, দেশের অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষক করোনার সময়ে একসঙ্গে এত বেশি অনলাইন ক্লাস নেননি। এটা সম্ভব হয়েছে কলেজের অধ্যক্ষ ক্য থিং অং ও বিভাগীয় শিক্ষকদের সহযোগিতায়। কলেজে অনলাইন ক্লাসগুলো নানা প্রচারমাধ্যমে আপলোড হওয়ায় এ পর্যন্ত অন্তত ১০ হাজার শিক্ষার্থী উপকৃত হয়েছেন।
প্রভাষক জাহাঙ্গীর আলম একজন শিক্ষার্থী ও শিক্ষাবান্ধব শিক্ষক। তিনি একজন ডায়নামিক, কর্তব্যনিষ্ঠ, পরিশ্রমী শিক্ষক। জাহাঙ্গীর এ পর্যন্ত ২১০টির বেশি অনলাইন ক্লাস সম্পাদন করেছেন। এ পর্যন্ত সিটি কলেজের শিক্ষকেরা মিলে ১ হাজারের বেশি অনলাইন ক্লাস সম্পাদন করেছেন।ক্য থিং অং, অধ্যক্ষ, কক্সবাজার সিটি কলেজ
কলেজের অধ্যক্ষ ক্য থিং অং বলেন, প্রভাষক জাহাঙ্গীর আলম একজন শিক্ষার্থী ও শিক্ষাবান্ধব শিক্ষক। তিনি একজন ডাইনামিক, কর্তব্যনিষ্ঠ, পরিশ্রমী শিক্ষক। জাহাঙ্গীর এ পর্যন্ত ২১০টির বেশি অনলাইন ক্লাস সম্পাদন করেছেন। তা ছাড়া কলেজের শিক্ষক আনোয়ার জাহেদ ৫৪টি, বেলাল হোসেন ৫০টিসহ কলেজের প্রায় ২০০ জন শিক্ষকের অধিকাংশই অনলাইনে ক্লাস চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত সিটি কলেজের শিক্ষকেরা মিলে ১ হাজারের বেশি অনলাইন ক্লাস সম্পাদন করেছেন।
জাহাঙ্গীর আলম গত ৩০ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হারুন-অর-রশিদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য মুনাজ আহমেদ নুরের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন। এ সময় এত বেশি অনলাইন ক্লাস নেওয়ায় ভিসি মুনাজ আহমেদ নুর শিক্ষক জাহাঙ্গীর আলমের ভূয়সী প্রশংসা করেন।
জাহাঙ্গীর আলম স্যার সত্যিই একজন প্রকৃত শিক্ষক। আমরা যেকোনো প্রয়োজনে স্যারের কাছে গেলে নিঃসংকোচে তিনি তার সমাধান দেন। তিনি খুবই আন্তরিক।মো. আরাফাত, সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী
জাহাঙ্গীর আলম অনলাইন ক্লাসের পাশাপাশি গত ৭ জুলাই থেকে অনলাইনে পরীক্ষাও শুরু করেছেন। এ পর্যন্ত তিনি ১০টি পরীক্ষা সম্পন্ন করেছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় সম্প্রতি অ্যাপভিত্তিক প্ল্যাটফর্ম ‘জুম’-এ অনলাইন পাঠদানের জন্য সারা দেশ থেকে বিভিন্ন বিষয়ে কিছু শিক্ষক মনোনীত করে। পদার্থবিজ্ঞান বিষয়ে মনোনয়ন পাওয়া ২৭ জন শিক্ষকের মধ্যে অন্যতম প্রভাষক জাহাঙ্গীর আলম।
কক্সবাজার সিটি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মনির আহমদ বলেন, ‘করোনাকালে ঘরে বসেই আমরা জাহাঙ্গীর আলম স্যারের অনলাইন ক্লাস নিচ্ছি নিয়মিত। অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছেন। এতে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটছে।’
সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আরাফাত বলেন, ‘জাহাঙ্গীর আলম স্যার সত্যিই একজন প্রকৃত শিক্ষক। আমরা যেকোনো প্রয়োজনে স্যারের কাছে গেলে নিঃসংকোচে তিনি তার সমাধান দেন। তিনি খুবই আন্তরিক।’
অনলাইন ক্লাসগুলোর ভিডিও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অনলাইন গ্রুপ (Cox'sbazar city college), অনলাইন পেজে (Department of Physics-Cox's Bazar City College) পাওয়া যাচ্ছে। পাশাপাশি একই ভিডিও ইউটিউব চ্যানেল (PLARCBD), জেলা প্রশাসনের অনলাইন পেজ (DC Cox's Bazar), জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন পেজ (Online Classroom in National University, Bangladesh) এবং অনলাইন গ্রুপ (Online Classroom in National Univercity, Bangladesh (Group), বদরখালী ডিগ্রি কলেজ অনলাইন পেজে প্রতিনিয়ত আপলোড হচ্ছে।