অনলাইনে ১৫ দিনে প্রায় ৮৩ লাখ টাকার ইলিশ বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইলিশ বিষয়ক পর পর দুটি সভা হয়
প্রথম আলো

অনলাইনে ১০ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ১৫ দিনে ৩৩ জন নারী-পুরুষ উদ্যোক্তা মিলে ৮২ লাখ ৫ হাজার টাকার ইলিশ বিক্রি করেছেন। আজ শনিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসন সম্মেলনকক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও এটুআই আয়োজিত ‘লাইভ ফ্রম ইলিশের বাড়ি’ শীর্ষক ক্যাম্পেইনবিষয়ক সভায় এ তথ্য জানিয়েছেন উইম্যান ফর ই–কমার্স (উই)–এর বাংলাদেশ সভাপতি নাসিমা আক্তার। এ সময় সেখানে জেলা ব্র্যান্ডিং পণ্য ইলিশ ই-কমার্সের মাধ্যমে বাজারজাতকরণের উদ্দেশ্যে অংশীজন কর্মশালাও অনুষ্ঠিত হয়।

সভায় ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে নাসিমা আক্তার বলেন, এই অল্প সময়ে চাঁদপুরসহ দেশের ৩৩ জন নারী-পুরুষ উদ্যোক্তা এই সফলতা অর্জন করেছেন।

এখনো অনেক চাঁদপুরের তাজা ইলিশের অর্ডার রয়েছে। কিন্তু সেই হারে ইলিশ না পাওয়ায়, দাম বেশি থাকায় দিতে পারছি না উদ্যোক্তরা। তাঁরা ইলিশের ডিম, ইলিশের আচারও বানিয়ে বিক্রি করছেন।

সভায় সরাসরি উপস্থিত হয়ে উই-এর চাঁদপুরের সভাপতি নাদিয়া রওশন বলেন, ‘চাঁদপুর শহরের ৫ জন নারী উদ্যোক্তা এবারই প্রথম অনলাইনে ইলিশ বিক্রি করছেন। এর মধ্যে রোকেয়া প্রীতি একাই ১৫ লাখ টাকার ইলিশ বিক্রি করেছেন। আমি নিজেও ১ লাখ ২০ হাজার টাকা ইলিশ বিক্রি করেছি। এখনো অনেক চাঁদপুরের তাজা ইলিশের অর্ডার রয়েছে। কিন্তু সেই হারে ইলিশ না পাওয়ায়, দাম বেশি থাকায় দিতে পারছি না।’ তিনি বলেন, ‘আমরা ইলিশের ডিম, ইলিশের আচারও বানিয়ে বিক্রি করছি।’

এ সভায় ভার্চ্যুয়াল মাধ্যমে অংশ নেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, এটুআইয়ের প্রকল্প পরিচালক আবদুল মান্নান প্রমুখ। চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সরাসরি অংশ নেন চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক আনিসুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশাসহ চাঁদপুর জেলা মৎস্য বণিক সমিতির সভাপতি আবদুল বারি, সাধারণ সম্পাদক শবে বরাত, পুরানবাজার ডিগ্রি কলেজ অধ্যক্ষ রতন কুমার মজুমদার, সাংবাদিক কাজী শাহাদাত, আলম পলাশ, ফারুক আহমদ প্রমুখ।