অনৈতিক সম্পর্কের জেরে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মীয় উসকানির মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী সিটির বোয়ালিয়া মডেল থানা-পুলিশ
প্রতীকী ছবি

এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে গত শুক্রবার গভীর রাতে বরিশালের উজিরপুরের জামবাড়ি এলাকায় বাসুদেব নামের একজনকে পিটিয়ে হত্যা করা হয়। উজিরপুর মডেল থানা-পুলিশ গতকাল শনিবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত বাসুদেবের বড় ভাই বরুণ চক্রবর্তী (৫০) বাদী হয়ে মিতু ভাংড়াকে (৩২) একমাত্র আসামি করে উজিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

পুলিশ মামলার একমাত্র আসামি মিতু ভাংড়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে। বাসুদেব চক্রবর্তী (৪০) হত্যার প্রতিবাদ ও ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আজ সকালে হারতা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় ব্যক্তিরা।

বিক্ষোভ মিছিলটি হারতা বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে। পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সমাজসেবা সম্পাদক সব্যসাচিব হালদার, হারতা ২ নম্বর ওয়ার্ডের সদস্য কৃঞ্চ বাড়ৈ, ওটরা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল মৃধা, হারতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কৃঞ্চ পান্ডে, সহসভাপতি রাজু রায়, হারতা ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিপন হালদার, বিশিষ্ট সমাজসেবক প্রতাব মল্লিক, নিহত বাসুদেবের বড় ভাই হারতা ইউনিয়ন যুবলীগের সভাপতি নিখিল চক্রবর্তী, সাধারণ সম্পাদক পরিমল সাহা ও নিরাঞ্জন চক্রবর্তী। বক্তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জনান।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান মামলা ও মামলার আসামিকে গ্রেপ্তারের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।