অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের আধেপাশা এলাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে (১৫) গত মঙ্গলবার নেত্রকোনা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নেত্রকোনা সদর উপজেলার মনা গ্রামের আলম ফকিরের ছেলে সেলিম হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। অপহৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট ওই ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল। পথে আধেপাশা এলাকা থেকে তাকে সেলিম ও তাঁর চার-পাঁচজন সঙ্গী জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ১ অক্টোবর তার মা জয়দেবপুর থানায় মামলা করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনায় সেলিমের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ওই মেয়েকে উদ্ধার ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর প্রতিনিধি