প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা শীর্ষক অবহিতকরণ সভা গতকাল বুধবার মৌলভীবাজার জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হুইপ মো. শাহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, সাবেক সাংসদ তোয়াবুর রহিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ তোফায়েল আহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক অনুদান, গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন বৃত্তি, প্রশিক্ষিত ও অসচ্ছল নারীদের সেলাই মেশিন, কম্পিউটার এবং সেলাই প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি