অবৈধ সম্পর্কের অভিযোগে নারী–পুরুষকে বেঁধে রাখলেন গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা জেলার মানচিত্র

পাবনার ভাঙ্গুড়ায় অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে একটি মসজিদের ইমাম ও এক নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে রাতভর বেঁধে রাখার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় চেয়ারম্যান ও গ্রামপ্রধানদের সমঝোতায় আজ সোমবার সকালে অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়।

এ প্রসঙ্গে জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা পল্লব ইবনে শায়েখ প্রথম আলোকে বলেন, অপরাধ করলেও কাউকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা আইনসম্মত নয়। এটা মানবাধিকারের পরিপন্থী। অবশ্যই বিষয়টি তাঁদের নিকটবর্তী থানাকে জানানো উচিত ছিল।

চেয়ারম্যান ঘটনাস্থলে এসে দুজনকে পুলিশের কাছে হস্তান্তরের কথা বলেন। পরে ওই নারীর স্বামী এ ঘটনায় কোনো অভিযোগ না করে স্ত্রীকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এতে স্থানীয় ব্যক্তিরা ওই নারী ও ইমামের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেন।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাকরির সুবাদে স্বামী গ্রামের বাইরে থাকেন। এর মধ্যে স্থানীয় মসজিদের ইমামের সঙ্গে ওই নারীর ‘অবৈধ সম্পর্ক’ তৈরি হয়। গতকাল রাত দেড়টার দিকে ইমাম ওই নারীর ঘরে প্রবেশ করেন। এ সময় এক প্রতিবেশী বিষয়টি দেখতে পেয়ে গ্রামের অন্যদের জানান। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত দুজনকে আটক করে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।

আজ সকালে গ্রামের অন্যরা বিষয়টি জানার পর স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গ্রামপ্রধানদের জানান। চেয়ারম্যান ঘটনাস্থলে এসে দুজনকে পুলিশের কাছে হস্তান্তরের কথা বলেন। পরে ওই নারীর স্বামী এ ঘটনায় কোনো অভিযোগ না করে স্ত্রীকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এতে স্থানীয় ব্যক্তিরা ওই নারী ও ইমামের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেন।

ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। স্থানীয় চেয়ারম্যান ও গ্রামের প্রধানেরা বসে বিষয়টি সমাধান করেছেন।
ফয়সাল বিন আহসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভাঙ্গুড়া থানা

ভাঙ্গুড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি স্পর্শকাতর। বিষয়টি জানার পর তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করতে বলা হয়েছিল। কিন্তু সংসার রক্ষার তাগিদে ওই নারীর স্বামী কোনো অভিযোগ করেননি। অভিযুক্ত ইমাম ও ওই নারী তাঁদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। ফলে গ্রামের মুরব্বি ও থানা–পুলিশের সম্মতিক্রমেই দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। স্থানীয় চেয়ারম্যান ও গ্রামের প্রধানেরা বসে বিষয়টি সমাধান করেছেন। তবে কেউ আইনগত সহযোগিতা চাইলে দেওয়া হবে।

গ্রামবাসী অভিযুক্ত ওই ইমামকে মসজিদ থেকে চাকরিচ্যুত করেছেন বলে জানা গেছে। পরে তিনি নিজ গ্রামে চলে গেছেন।