অভিযানে বন্ধ হলো ধানি জমিতে মাটি খনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাটি খনন যন্ত্র জব্দ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার শেরপুর উপজেলার ভাতারিয়া গ্রামে
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়নের ভাতারিয়া গ্রামে গোপনে সন্ধ্যার পর থেকে ধানি জমিতে অবৈধভাবে মাটি খনন চলছিল। উপজেলা প্রশাসন এ খবর জানতে পেরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

অভিযানের বিষয়টি টের পেয়ে মাটি খননের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান। তাঁরা এ সময় মাটি খননের একটি যন্ত্রসহ ট্রাক ফেলে রেখে যান। ট্রাকটি রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদবিহীন। পরে মাটি খননের যন্ত্রটি জব্দ করা হয়েছে। মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকের মালিককে সড়ক পরিবহন আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন। তিনি বলেন, জব্দ করা খননযন্ত্রটি খামারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে।