অরুণিমা ও আয়েশা হকের গান-কবিতার মেলবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম একাডেমির অনুষ্ঠানে গান পরিবেশন করেন অরুণিমা ইসলাম (বাঁয়ে) ও আবৃত্তি করেন আয়েশা হক
চট্টগ্রাম একাডেমির অনুষ্ঠানে গান পরিবেশন করেন অরুণিমা ইসলাম (বাঁয়ে) ও আবৃত্তি করেন আয়েশা হক

হলভর্তি দর্শক-শ্রোতাদের আবেগে মুগ্ধ করে গান আর কবিতার মেলবন্ধন। ২৭ সেপ্টেম্বর প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম একাডেমি আয়োজিত এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী অরুণিমা ইসলাম ও আবৃত্তি করেন আয়েশা শিমু। অরুণিমা গেয়ে শোনান ১১টি গান আর আয়েশা হক নয়টি কবিতা আবৃত্তি করে মোহিত করেন দর্শকদের।
এ ছাড়া ছিল সম্মাননা প্রদানের আয়োজনও। অনুষ্ঠানে সাংসদ সাবিহা মুসা, ওয়াসিকা আয়েশা খান ও আজীবন দাতা সদস্য রাশেদুল আলমকে সম্মাননা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির চেয়ারম্যান অনুপম সেন।
তিনি বলেন, চট্টগ্রাম একটি অসাধারণ শহর। এ শহরে রয়েছে পাহাড়-নদী ও প্রাকৃতিক সৌন্দর্য। এই সৌন্দর্য রক্ষার দাবি সাংসদদের। তিনি সংবর্ধিত ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নেছার আহমদ, আনোয়ারা আলম, রীতা দত্ত, জিনাত আজম, তহুরীন সবুর, রফিক আহমদ, মো. নজরুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন একাডেমির প্রতিষ্ঠাতা রাশেদ রউফ। বিজ্ঞপ্তি।