প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নদীভাঙনের শিকার ও বন্যার্ত ৪০০ জনের মধ্যে অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে নৌমন্ত্রী শাজাহান খান প্রধান অতিথি হিসেবে তাঁদের হাতে তিন হাজার টাকা করে তুলে দেন। দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে সাংসদ কাজী কেরামত আলী ও কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক জিনাত আরা, পুলিশ সুপার জিহাদুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।