অল্পের জন্য রক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি বগির সঙ্গে ইঞ্জিনের ধাক্কায় বগি ক্ষতিগ্রস্ত হয়। গতকাল সকাল সাতটার দিকে দৌলতদিয়া থেকে পোড়াদাহর উদ্দেশে দাঁড়িয়ে থাকা শাটল ট্রেনটি ছাড়ার প্রস্তুতি নেয়। এ সময় ইঞ্জিনটি বগি রেখে লাইন থেকে ইঞ্জিন ঘুরিয়ে পেছন দিকে ফিরে (শানটিংকালে) বগির সঙ্গে যুক্ত হতে থাকে। কিন্তু কুয়াশার মধ্যে পেছনের তেমন কিছুই দেখতে না পেয়ে চলন্ত ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খায়।