অল্পের জন্য রক্ষা পেলেন বাসচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরের শাসনগাছা বাস টার্মিনালে গতকাল শুক্রবার দুপুরে দাঁড় করানো বাসে ঘুমিয়ে ছিলেন চালক মো. আলম মিয়া। তাপে ঘুম ভেঙে যাওয়ার পর দেখেন বাসের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। তিনি বাসের জানালার কাচ ভেঙে নেমে পড়েন। জ্বলন্ত অবস্থায় বাসটি টার্মিনাল পেরিয়ে একটি দোকানের সামনে গিয়ে থেমে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। আলম মিয়া বলেন, ‘অল্পের জন্য রক্ষা পেয়েছি। কিন্তু বাসটি কীভাবে চলল বুঝতে পারছি না।’ পুলিশ বলছে, এটি নাশকতার ঘটনা নয়।