অসুস্থ সন্তানের চিকিৎসার খরচ জোগাতে রিকশার হাতল ধরেছেন নেপেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপেন চন্দ্র সরকার

দুই ছেলের বাবা নেপেন চন্দ্র সরকার (৭২)। এই বয়সে রিকশার হাতল ধরতে হচ্ছে তাঁকে। প্যাডেলের চাপে ঘোরাতে হচ্ছে সংসারের চাকা। কারণ, তাঁর দুই ছেলেই অসুস্থ।

নেপেন চন্দ্রের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার খামার মামুদপুর গ্রামে। তাঁর দুই ছেলে হলেন পুলক চন্দ্র সরকার (৩৫) ও কনক চন্দ্র সরকার (২৫)।

দুই ছেলেকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দেখিয়েছিলেন নেপেন। সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, পুলকের হার্টের আকার বেড়ে গেছে। একটি ভালভ বিকল হয়ে পড়েছে। কিডনিতেও জটিলতা দেখা দিয়েছে। আর কনক মানসিকপ্রতিবন্ধী। তবে চিকিৎসায় পুলক সুস্থ হতে পারেন। এ জন্য কমপক্ষে ১০ লাখ টাকা দরকার।

নেপেন বলেন, এখন দুজনই অক্ষম। সকাল থেকে রাত পর্যন্ত রিকশাভ্যান চালিয়েও সংসারের খরচ জোগাতে তিনি হিমশিম খাচ্ছেন। চিকিৎসার খরচ জোটানো তো আরও দূরের ব্যাপার। সমাজের সব শ্রেণির মানুষের কাছে ছেলে দুটোর চিকিৎসার জন্য সাহায্য চেয়েছেন নেপেন। নেপেনকে সাহায্য পাঠানো যাবে বিকাশে ০১৭৭৬৯০৩৮৩৫ নম্বরে আর নগদে ০১৭৫০৯৭১১৮১ নম্বরে। বিজ্ঞপ্তি