অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি পানত্রিশা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চার রাউন্ড গুলিসহ একটি দেশে তৈরি অস্ত্র উদ্ধার করে পুলিশ। জানা যায়, স্থানীয় লোকজন বালু তোলার ড্রেজিং মেশিনের পাইপের ভেতর গুলিসহ অস্ত্রটি পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তা উদ্ধার করে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান অস্ত্র উদ্ধারের কথা স্বীকার করে জানান, সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি