অস্ত্রসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যা ব-১৩ রংপুর ক্যাম্পের একটি দল গতকাল শনিবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট থেকে আবদুল হাকিম (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। তিনি ঘোড়াঘাট উপজেলার চাটশাল গ্রামের একটি চালকলে কাজ করেন। র্যা ব রংপুর ক্যাম্পের অপারেশন কর্মকর্তা (এএসপি) দোলন মিয়া জানান, দুপুরে আবদুল হাকিম চাতালের পাশে একটি ব্যাগ রেখে ঘাস কাটছিলেন। র্যা বের সাদাপোশাকধারী দুই সদস্য ব্যাগটি উদ্ধার করে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয়টি গুলি জব্দ করে। আবদুল হাকিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।