অ্যাডভোকেসি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ খাদ্যাভ্যাস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অ্যাডভোকেসি সভা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে সভায় অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রধান শরিফা বেগম। সিভিল সার্জন শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ফজলে আজিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম, স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর উপপ্রধান আবদুস সালাম, গজারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা বিলকিস, সদরের ইউএনও সারাবান তাহুরা, সদরের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা এহসানুল করিম প্রমুখ।