অ্যাম্বুলেন্স দান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের বায়তুশ শরফ চক্ষু হাসপাতালকে গতকাল শনিবার একটি অ্যাম্বুলেন্স দিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। হাসপাতাল চত্বরে ইউএনএইচসিআরের কক্সবাজার কার্যালয়ের শরণার্থী প্রত্যাবাসন ও ত্রাণবিষয়ক অতিরিক্ত কমিশনার (এআরআরআরসি) ফজলুল করিম চৌধুরী হাসপাতাল ও বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলামের হাতে গাড়ির চাবি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনএইচসিআরের প্রশাসনিক কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন বায়েজিদ, জনস্বাস্থ্য কর্মকর্তা সাইমুর হাসান, স্বাস্থ্য সমন্বয়ক আব্দুল নুর বুলবুল, বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের যুগ্ম সম্পাদক এস এম কামাল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অ্যাম্বুলেন্স সংকটের কারণে এত দিন সংকটাপন্ন রোগীদের চট্টগ্রাম কিংবা ঢাকায় পাঠাতে সমস্যা হতো। এখন সেই সমস্যা দূর হবে।