অ্যারাবিক চিকেন শাসলিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপকরণ: মুরগির বুকের মাংস ডাইস/কিউব ১ কেজি, ওয়ারচেস্টার শায়ার সস ১৫ মি. গ্রাম, ফ্রেশ মাস্টারড (সরিষা) পেস্ট ১০ মি. গ্রাম, কালো গোল মরিচের গুঁড়া ৫ গ্রাম, তেল ১০০ মিলিলিটার, লবণ পরিমাণমতো, টমেটো কেচাপ ৩০ গ্রাম, পেঁয়াজ কিউব ১২-১৫ পিস, টমেটো কিউব ১২-১৫ পিস, ক্যাপসিকাম কিউব ১২-১৫ পিস ও বাঁশের শলাকা প্রয়োজনমতো।
প্রণালি: মুরগির মাংসের সঙ্গে সব উপকরণ মিশিয়ে আধঘণ্টা রেখে দিন। বাঁশের শলাকার মধ্যে মুরগি, পেঁয়াজ ক্যাপসিকাম ও টমেটো কিউব পর্যায়ক্রমে একটার সঙ্গে আরেকটা গেঁথে নিতে হবে। একটি পাত্রে তেল উভয় পাশ গ্রিল করতে হবে। তারপর পরিবেশন করুন হট চিলি সস বা পছন্দমতো যেকোনো সস দিয়ে।