আ.লীগ নেতা হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাটের আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির হত্যা মামলার দুই আসামি আবদুল মালেক ও মোজাফফর হোসেনকে গতকাল বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। হুমায়ুন উপজেলার ১ নম্বর বুলাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরাতীপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
মালেক উপজেলার গোপালপুর গ্রামের আবেদ আলীর ছেলে। মোজাফফর উপজেলার উত্তর জয়দেবপুর গ্রামের মৃত ইজার উদ্দিনের ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরোল কায়েস জানান, মালেকের ধানের চাতালে বসেই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল।