আ.লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গা থানার আংশিক) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী ম ম আমজাদ হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা সুভাস চন্দ্র সাহা এ ঘোষণা দেন।
গত ২০ নভেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ম ম আমজাদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মো. আক্তারুল ইসলাম জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। ২২ নভেম্বর যাচাই-বাছাইয়ের দিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।